আমেরিকায় একক কনসার্টে পছন্দের ১০ গান গাইবেন অভিনেতা অপূর্ব

Date:

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানও করেন। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে গান গেয়েছেন এই অভিনেতা। 

এবার একক কনসার্টে একটানা গান পরিবেশন করতে দেখা যাবে তাকে। 

নিজের পছন্দের শিল্পীদের শ্রোতানন্দিত ১০টি গানের পাশাপাশি নিজের গাওয়া নাটকের গানও থাকবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টে। 

এটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে। 

অনুষ্ঠানের আয়োজক ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।

আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে বসবে অপূর্বর একক গানের কনসার্ট। অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা গানে গানে দর্শকদের মাতাবেন অপূর্ব।

একক সংগীত প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের। বিভিন্ন সময় বন্ধুদের আড্ডায় গান গেয়েছি। অনেক ঘরোয়া আয়োজনেও গান গাইতে হয়েছে। আমার অভিনীত বেশ কয়েকটি নাটকে আমার কণ্ঠে গান রয়েছে। আমেরিকার এই আয়োজনে পরিপূর্ণ সম্মান দিয়ে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে আমার পছন্দের শিল্পীদের গানগুলো গাওয়ার চেষ্টা করব। মাঝে হয়তো নিজের গাওয়া নাটকের একটি গানও গাইব।’

তিনি আরও বলেন, ‘যারা এই একক কনসার্টের আয়োজন করেছে, তারা আগামীতে অন্য শিল্পীদেরও প্রাপ্য সম্মান দিয়ে গান গাওয়াবে বলে বিশ্বাস করি। দারুণ একটা আয়োজনে আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার পরে যারা এখানে গান করবেন, তাদের জন্যও এটা ভালো কিছু হবে বলে আশা করছি।

‘আপাতত যে গানগুলো করব, সেগুলো নিয়ে চর্চা করছি’, যোগ করেন তিনি।

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার অভিনীত সর্বশেষ ‘হেডলাইন’ ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে। এতে সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করেছেন তিনি।
 

Share post:

Popular

More like this
Related

গাজীপুরে সরকারি বরাদ্দের ৮০ বস্তা ইউরিয়া সারসহ পিকআপ আটক

গাজীপুরের শ্রীপুরে সরকারি বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সারসহ একটি...

১ লাখ টাকার মধ্যে সেরা ৫ ল্যাপটপ

বৈশ্বিক সংকটের কারণে স্থানীয় বাজারে র‍্যামের দাম বেড়ে যাওয়ার...

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো...

ইরানে এক দিনে ১২০০ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

গত বছরের ১২ দিনের যুদ্ধ থেকে চলমান আগ্রাসনে বড়...