ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৮

Date:

ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

আল জাজিরা জানায়, জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

*MDA Spokesperson:* Update to the recent missile barrage fired at Israel: 

*Initial report only!!!* from the Beit Shemesh region, MDA EMTs and paramedics are treating a number of casualties, including a girl in serious condition. Updates to follow pic.twitter.com/s4vJBGhIqD

— Magen David Adom (@Mdais) March 1, 2026

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারী দল ও চিকিৎসক দল নিয়ে একটি হেলিকপ্টার আহতদের সরিয়ে নিতে ঘটনাস্থলে কাজ করছে।

Share post:

Popular

More like this
Related

কবে মুক্তি পাচ্ছে স্পাইডার-ম্যানের নতুন পর্ব, কী আছে গল্পে

বিশ্বজুড়ে সুপারহিরোপ্রেমীদের কাছে স্পাইডার-ম্যান মানেই টম হল্যান্ড। মার্ভেল সিনেমাটিক...

হামজা ও ফুটবলের ঘরে ফেরার বছর

২০২৫ সালে বাংলাদেশ এক নাটকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হয়েছে—এমন এক...

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতার ক্রীড়া সাংবাদিক নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার...

চা শিল্প পুনর্গঠনে চা শ্রমিকদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত হতে হবে

একবার ভাবুন, একজন নারী সদ্য তোলা চা-পাতায় বোঝাই একটি...