ইরানের স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫

Date:

দক্ষিণ ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা ফার্সের বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এতে নিহত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এদিকে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মেয়েদের স্কুলে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

Share post:

Popular

More like this
Related

‘বয়স আমাকে বেঁধে রাখতে পারে না’

স্বপ্ন সত্যি করার পথে দেরি বলে কিছু নেই। ৮৮...

গ্যালারিতে বাবা জিদান, মাঠে ছেলে লুকা: জয়ে শুরু আলজেরিয়ার আফকন মিশন

রাবাতের ফ্লাডলাইটের আলোয় বুধবারের রাতটি ছিল এক অন্যরকম আবেগে...

‘আইসা এত ভিড় কইরা আমাদের দেখার কিছু নাই’

পোড়া ঘর, কালো হয়ে যাওয়া টিন, পাশেই পোড়া আসবাবপত্রের...

‘নিয়ন্ত্রণহীন এআই’ নিয়ে যে সতর্কবার্তা দিলেন বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে না থাকলে একশ কোটি মানুষের...