ইরানে অভিযান ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ‘অবৈধ আগ্রাসন’: উত্তর কোরিয়া

Date:

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘অবৈধ আগ্রাসন’ আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। এসব পদক্ষেপকে জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলেছে দেশটি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রত্যাশিত ছিল। যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ চরিত্রের প্রেক্ষাপটে এটিই অনিবার্য পরিণতি।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই “আগ্রাসী যুদ্ধ” কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলো এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত।

এর আগে রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের বিমানবাহিনী বড় আকারের এক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এরপর তেহরানের কেন্দ্রে ব্যাপক হামলা চালানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক অস্থিতিশীলতার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

Share post:

Popular

More like this
Related

যে কারণে নাটকের নতুন জুটি বলা হচ্ছে তটিনী-পার্থকে

প্রেমের অমরত্ব নিয়ে যুগে যুগে তৈরি হয়েছে নানা গল্প।...

দেখে নিন বিপিএলের নতুন সূচি

বিপিএলের সূচিতে আবারও পরিবর্তন এসেছে, যেখানে খেলার তারিখের পাশাপাশি...

সাগর থেকে লাফিয়ে উঠলো ইলিশ, খালি হাতেই ধরা গেল ৩ মণ

বঙ্গোপসাগরে চলমান লাইটারেজ জাহাজের ডেকে হঠাৎ লাফিয়ে উঠলো ঝাঁকে...

বাতাসে ঘুরবে গাড়ি, বাজারে আনছে ইলন মাস্কের টেসলা

দীর্ঘ অপেক্ষার পর নতুন রোডস্টার গাড়ি সামনে এনেছে বৈদ্যুতিক...