ইরানে নিহত বেড়ে হাজার ছাড়াল

Date:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৪৫ জনে পৌঁছেছে।

দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুরের বরাতে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, হামলায় নিহতের সংখ্যা ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

হোসেইন কেরমানপুর বলেন, ‘হামলায় এখন পর্যন্ত পাঁচ হাজার ৯৪৬ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই হাজার ১৮৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

গত শনিবার ইরানে যৌথ সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে তেহরান।

 

Share post:

Popular

More like this
Related

কাকে বিয়ে করলেন অর্জুন রামপাল

বলিউড অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে সম্পর্কের কারণে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে...

তুরস্কের দিকে ছোড়া ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত

ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত...

মেয়ার্সের ঝড়ো ফিফটির পর মাহমুদউল্লাহর ফিনিশিং

বড় রান তাড়ায় শুরুর ধাক্কা একদম টের পেতে দিলেন...

সম্পাদক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

সম্পাদক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল...