ইরানে সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন ট্রাম্প

Date:

গত কয়েক ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন-তেল আবিবের চলমান সামরিক অভিযানের বিষয়ে বেশ কয়েকটি হালনাগাদ তথ্য জানিয়েছেন।

মূলত একাধিক মার্কিন গণমাধ্যমকে ফোনের মাধ্যমে এসব তথ্য জানান তিনি। 

আজ সোমবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে। 

ফক্স নিউজকে ট্রাম্প জানান, ‘এক ধাক্কায় ৪৮ (ইরানি) নেতা নিহত হয়েছেন’। তিনি আরও জানান, ইরানে সামরিক অভিযান ‘দ্রুতগতিতে আগাচ্ছে।’

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন নেতা বলেন, যুক্তরাষ্ট্রের অভিযান ‘খুব ভালো ভাবে আগাচ্ছে। নির্ধারিত সময়সূচির আগেই (সব লক্ষ্য পূরণ হচ্ছে)।’

‘আমরা শুধু আমাদের নিজেদের জন্য নয়, গোটা বিশ্বের পক্ষে দায়িত্ব পালন করছি’, যোগ করেন তিনি। 

এমএস নাউকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ইরানীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের সংবাদে উল্লাসে মেতে উঠেছে। 

এসব দৃশ্য তিনি নিজেই দেখেছেন বলে দাবি করেন ওই বিশ্বনেতা। 

 

লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানীদের একটি বড় সম্প্রদায় বসবাস করে। সেখানকার উৎসবমুখর পরিবেশের দিকে ইঙ্গিত করে ক্যাবল নিউজ চ্যানেলকে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটা অসাধারণ একটি ঘটনা।’

দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনি-পরবর্তী ইরানের নেতারা নতুন করে দরকষাকষি ও আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন, যা গত সপ্তাহে ‘বানচাল’ হয়েছিল। 
তিনি বলেন, ‘তারা কথা বলতে চায়, আর আমি কথা বলতে রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব।’

‘তাদের এটা আরও আগে করা উচিৎ ছিল। খুবই বাস্তবসম্মত আর সহজ কাজটা তাদের আরো আগেই করা উচিৎ ছিল। তারা অনেক বেশি দেরি করে ফলেছে’, যোগ করেন বিশ্বনেতা ট্রাম্প।

Share post:

Popular

More like this
Related

এইসব দিনরাত্রির নীলু ভাবি এখন কেমন আছেন?

বাংলাদেশের অভিনয়জগতের অন্যতম গুণী শিল্পী ডলি জহুর। শঙ্খনীল কারাগার...

দেড় বছর পর শুরু নারী ফুটবল লিগ: লক্ষ্য কি শুধুই নিয়ম রক্ষা?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১১টি ক্লাব নিয়ে...

ডেমরায় ৪ গ্রেনেড উদ্ধার

রাজধানীর ডেমরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধার...

জেমিনাইতে যুক্ত হচ্ছে এজেন্ট, যা যা করবে

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা জেমিনাইতে যুক্ত হচ্ছে নতুন সুবিধা।...