ইসলামাবাদে বিস্ফোরণে নিহত ৩১, আহত দেড় শতাধিক

Date:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক জন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, আজ শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের তেরলাই এলাকায় শিয়াদের ধর্মীয় সমাবেশস্থল ইমামবাড়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফরেনসিক দল তদন্ত শেষে এটি আত্মঘাতী হামলা নাকি পুঁতে রাখা বোমা ছিল—তা নির্ধারণ করবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তাকর্মী বার্তাসংস্থা এএফপিকে বলেন,  এটি আত্মঘাতি বোমা হামলা। হামলাকারীকে ইমামবাড়ার গেটে থামানো হলে বিস্ফোরণ ঘটায় সে।’ 

জেলা প্রশাসনের এক মুখপাত্র জানান, ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে সহকারী কমিশনারদের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘটনার পর ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) ও সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

এর আগে গত বছর নভেম্বরে ইসলামাবাদের জি–১১ এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হন।

Share post:

Popular

More like this
Related

চোট কাটিয়ে অ্যাডিলেডে ফিরছেন কামিন্স

চোটের কারণে অ্যাশেজের প্রথম দুই টেস্ট পার্থ ও ব্রিসবেনে...

ভূমিকম্পে আরমানিটোলায় ভবনের রেলিং ভেঙে নিহত ৩

রাজধানীর আরমানিটোলা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে...

৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বাংলাদেশের নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট...

বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি: চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে?

বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের মনে আতঙ্ক ফিরে আসে। আকাশে...