ঈদের যে সিনেমায় থাকছেন জাহিদ হাসান

Date:

গত বছর ঈদে ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় আসেন অভিনেতা জাহিদ হাসান। তানিম নূর পরিচালিত সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। ‘জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন জাহিদ।

আসন্ন ঈদেও ‘দম’ সিনেমায় থাকছেন জাহিদ হাসান। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছেন, রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সারভাইভাল ঘরানার গল্পে নির্মিত হয়েছে ‘দম’। এর বড় অংশের শুটিং কাজাখস্তানে হয়েছে। বাকি অংশের কাজ হয়েছে বাংলাদেশে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী, ডলি জহুর প্রমুখ।

যৌথভাবে ‘দম’ প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি।
 

Share post:

Popular

More like this
Related

‘স্পষ্ট ব্যাখ্যা’ ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোটের কাঠামো এবং সংস্কার প্রক্রিয়া...

১ বছরের মধ্যে চালু হবে ৫০টি বস্ত্র ও পাটকল: বাণিজ্যমন্ত্রী

  দেশের ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল আগামী এক বছরের...

ইরানে এই ‘নেতৃত্বহীন বিক্ষোভ’ কি টিকে থাকতে পারবে

দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানে চলছে সরকারবিরোধী বিক্ষোভ।...

নেইমারের চোট নিয়ে যা বললেন সান্তোস কোচ

নেইমারের সাম্প্রতিক চোট নিয়ে সান্তোস কোচ হুয়ান পাবলো ভইভোডা...