এবার চ্যালেঞ্জিং চরিত্রে পারসা ইভানা

Date:

একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে থাকার গল্পে নির্মিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’ নিয়ে ঈদে দর্শকদের সামনে আসছেন পারসা ইভানা।

রেজাউর রহমান পরিচালিত এই ওয়েবফিল্মের ট্রেইলারে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে ইভানাকে।

সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও ইভানা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।

গল্পের নায়ক–নায়িকা ফারহান ও আমিরা তাদের জীবনের বাস্তবতায় বুঝতে পারে না যে কী করবে। সুখ তাদের কাছে যেন অধরা। তারা যে পাশে দাঁড়িয়ে আছে, সুখ তার বিপরীতে।

ফারহান-আমিরার মানসিক দ্বন্দ্ব আর সেইসঙ্গে পরিবার ও সমাজের চাপ—সব মিলিয়ে চলতে থাকে গল্প।

ইভানা বলেন, ‘চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। এটি রোমান্টিক কমেডি হলেও এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ট্রেইলারে সেই আবহের একটা ঝলক দেখা যাবে। ইয়াসের সঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে। দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।’

ঈদুল ফিতরে ১৯ মার্চ ওটিটি প্লাটফর্ম ‘হইচই’তে মুক্তি পাচ্ছে ‘একসাথে আলাদা’।
 

Share post:

Popular

More like this
Related

জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের জন্য...

ব্যাংকে ৫ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না

যারা ব্যাংকে টাকা জমা রাখেন তাদের জন্য স্বস্তির খবর...

শাকিব খান পেশাদার শিল্পী, সুপারস্টার হয়েও শিল্পী হিসেবেই মেশেন: অপু

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স’।...

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণে ব্যর্থ গাম্বিয়া: আইসিজেতে মিয়ানমার

রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণে গাম্বিয়া ব্যর্থ...