এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

Date:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

এই হাসপাতালেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আজ বুধবার সকালে বিজিবি মোতায়েন করা হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এক প্লাটুন হাসপাতালের প্রধান গেটে মোতায়েন করা হয়েছে, অন্য প্লাটুন আশেপাশের এলাকায় টহল দিচ্ছে।

সোমবার রাতে নিরাপত্তা জোরদার করতে এবং বিএনপি নেতাকর্মীদের ভিড় সামলাতে পুলিশ হাসপাতালের সামনে ব্যারিকেড স্থাপন করে।

আগের দিনের মতোই আজ সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের বাইরে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।
 

Share post:

Popular

More like this
Related

আলো-অন্ধকারের গোলকধাঁধায় নারী ফুটবল লিগ

দীর্ঘ দেড় বছর পর নারী ফুটবল লিগ শুরু হওয়াটা...

গুগলের ব্যবসায় এবার ভাগ বসাতে চায় চ্যাটজিপিটি, এলো ‘বিজনেস হাব’

অনলাইনে নিজের ব্যবসার পরিচিতি তৈরি করতে এতদিন গুগল বিজনেস...

১০ বছর পর মতিঝিলে কেনা ভবনের দখল পেল বেসিক ব্যাংক

এক দশকের বেশি সময় আইনি লড়াইয়ের পর রাজধানীর মতিঝিলে...

১৪ বছর পর্দায় নেই মিম, জানালেন অভিনয় ছাড়ার পেছনের ঘটনা

শিশু বয়স থেকে দীর্ঘ সময় নিয়মিত পর্দায় দেখা গেছে...