কবে আসছে অপূর্ব-নীহার ‘মায়াপাখি’

Date:

ঈদের নাটকে দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকেন জিয়াউল ফারুক অপূর্ব। আর তার সঙ্গে নতুন প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহার জুটি এরই মধ্যে দর্শকের নজর কেড়েছে। মনদুয়ারী ও মেঘবালিকার পর আবারও একসঙ্গে দেখা যাবে এই দুজনকে। এবার তারা আসছেন মায়াপাখি নিয়ে।

মায়াপাখি নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এই নির্মাতার আগের মনদুয়ারী ও মেঘবালিকা দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

জাকারিয়া সৌখিন জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরে।

গল্পে দেখা যাবে, মায়া খুব সাধারণ একটি মেয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো বেণী করা চুল, কপালে টিপ, চোখে কাজল—সহজ-সরল সেই মেয়েটির প্রেমে পড়ে সাদাত। তবে সময়ের সঙ্গে সঙ্গে গল্পের মোড় জটিল হতে শুরু করে।

সৌখিন বলেন, যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্ন স্বাদের কিছু আসছে।

নাটকটি নিয়ে আশাবাদী জিয়াউল ফারুক অপূর্বও। তিনি বলেন, মায়াপাখি এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। গল্পের শেষে এসে প্রতিটি দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে। যে ঘোর তৈরি হবে, তা থেকে অনেকদিন বের হতে পারবেন না।

অভিনেত্রী নাজনীন নীহা বলেন, মায়াপাখি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। নাটকটি নিয়ে ব্যক্তিগতভাবে আমি খুবই উচ্ছ্বসিত।

নাটকটি ঈদুল আজহায় সিএমভি থেকে মুক্তি পাবে।

Share post:

Popular

More like this
Related

৪ বছরে রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি কমেছে অর্ধেকেরও বেশি

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আরোপিত মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার...

ঈদের আলোচিত ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’ আসছে ওটিটিতে

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’...

চলে গেলেন গডফাদার সিনেমার অভিনেতা রবার্ট ডুভাল

নানা কারণে মারিও পুজোর উপন্যাস দ্য গডফাদার খ্যাতি অর্জন...

বরখাস্ত হওয়ার চিন্তা নয়, গল্পটাই বদলে দেওয়ার আশায় ম্যাককালাম

প্রধান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ঐতিহাসিক অ্যাশেজে বিন্দুমাত্র লড়াই জমাতে...