খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

Date:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে তিনি বলেন, ‘খালেদা জিয়া গত দুদিন ধরে অসুস্থ। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।’

এসময় খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে, বাদ জুমা বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। 

 

Share post:

Popular

More like this
Related

বিপিএল শুরু আজ: এক নজরে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

আজ শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ...

আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন, মেটার নীতি লঙ্ঘনের অভিযোগ

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিজস্ব নীতিমালা অনুযায়ী, কোনো দেশের...

সুদমুক্ত ঋণের নীতিতেই চালাতে হবে ইসলামি ক্রেডিট কার্ড

ইসলামি ক্রেডিট কার্ড নিয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ নীতিমালা জারি...

ববিতার স্বপ্ন

রূপালি পর্দায় অসংখ্য কালজয়ী চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন...