‘গুলশানের চামেলী’ সিনেমায় বাঁধন

Date:

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘গুলশানের চামেলী’ নামের এই বাণিজ্যিক ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। এতে বাঁধনকে দেখা যাবে একজন মানবাধিকারকর্মীর চরিত্রে।

আবদুল্লাহ জহির বাবুর কাহিনিতে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার। নতুন এই কাজ নিয়ে আশাবাদী বাঁধন। তিনি বলেন, ‘আমার চরিত্রটি চমৎকার। সিনেমাটি মূলত মেয়েদের গল্প নিয়ে। আমিও নারীপ্রধান গল্প পছন্দ করি, এ ধরনের কাজে আগ্রহ বেশি। সব মিলিয়ে মনে হচ্ছে ভালো কিছু হবে।’

এই সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করবেন একঝাঁক জ্যেষ্ঠ তারকা। তাদের মধ্যে আছেন রোজিনা, মিশা সওদাগর, ওমর সানী ও আমিন খান। আর নামভূমিকায় অভিনয় করবেন ভারতের একজন অভিনেত্রী।

বাঁধন বলেন, ‘এই সিনেমায় অনেক গুণী ও সিনিয়র শিল্পী আছেন। এর আগে আমি সৃজিত মুখার্জি বা তানিম নূরের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছি। এবার একদম ভিন্ন এক অভিজ্ঞতা হবে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত পরিচালক ও প্রযোজকের পক্ষ থেকে আমাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, যা আমার খুব ভালো লেগেছে।’

Share post:

Popular

More like this
Related

গ্রাহকের আমানত ফেরত দিতে ৭ হাজার কোটি টাকা ধার পেল ন্যাশনাল ব্যাংক

গ্রাহকের আমানত ফেরত দিতে সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে ৭...

দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত

দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য সীমিত সংখ্যক বিশেষ ফ্লাইট...

নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে সান্তোস

২০২৬ সালের শেষ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে...

ধানমন্ডিতে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে মিছিল করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ সদস্যকে...