গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প, ‘প্রয়োজন নেই’ ডেনমার্কের

Date:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল পাঠানোর জন্য তিনি লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে কাজ করছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে রিপাবলিকান গভর্নরদের নৈশভোজের ঠিক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিকল্পনার ঘোষণা দেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ডে উদ্দেশে ভাসমান হাসপাতালটি রওনা হয়েছে।

তিনি বলেন, সেখানে অনেক অসুস্থ মানুষ রয়েছেন যাদের যথাযথভাবে দেখভাল করা হচ্ছে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ডেনমার্কের রাজা ফ্রেডেরিক এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো গ্রিনল্যান্ড সফর করেন। দ্বীপটি কেনার জন্য ট্রাম্পের আগ্রহের মুখে ভূখণ্ডটির সঙ্গে ঐক্য প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে এই সফর দেখা হচ্ছে।

এদিকে এএফপি জানিয়েছে, ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পউলসেন বলেছেন, গ্রিনল্যান্ডে কোনো বিশেষ স্বাস্থ্যসেবা উদ্যোগের প্রয়োজন নেই।

ডেনিশ সম্প্রচারমাধ্যম ডিআরকে বলেন, গ্রিনল্যান্ডের জনগণ তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। তারা হয় গ্রিনল্যান্ডেই চিকিৎসা নেন, অথবা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে ডেনমার্কে চিকিৎসা পান।

রয়টার্স জানায়, মার্কিন নৌবাহিনীর দুটি হাসপাতাল জাহাজ রয়েছে—মার্সি ও কমফোর্ট। তবে কোনোটি পাঠানো হয়েছে তা জানা যায় নি।

Share post:

Popular

More like this
Related

আব্বা স্বপ্ন দেখতেন, আমি বড় ফুটবলার হবো: আজিজুল হাকিম

আজিজুল হাকিম দেশের একজন বরেণ্য ও দর্শকপ্রিয় অভিনয়শিল্পী। নব্বই...

রোনালদোর রেকর্ড ভাঙতে মাত্র দুই গোল দূরে এমবাপে

আরেকটি জোড়া গোল করলেই রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার...

‘প্রশাসনকে আন্ডারে আনতে হবে’ বলা জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে শোকজ

প্রশাসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও...

চট্টগ্রামে বন্যা পুনর্বাসনে ১০ কোটি টাকা দেবে এইচএসবিসি

চট্টগ্রাম বিভাগের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও টেকসই...