চলে গেলেন একুশে পদকজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

Date:

দেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১। 

সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। 

মাহবুবা রহমানের জন্ম ১৯৩৫ সালে। কম বয়সেই সংগীতের জগতে পা রাখেন তিনি। 

 

১৯৪৭ সালে মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওর বাংলা স্টেশনে তার কণ্ঠে গাওয়া গান প্রচারিত হয়। 

সেখান থেকেই তার দীর্ঘ ও বর্ণাঢ্যময় ক্যারিয়ারের শুরু

৫০ ও ৬০ এর দশকে রেডিও ও সিনেমার অন্যতম শীর্ষ কণ্ঠশিল্পীতে পরিণত হন তিনি । পল্লিগীতি ও আধুনিক বাংলা গানে দক্ষতার জন্য তিনি সুপরিচিত ছিলেন। 

এ দেশের চলচ্চিত্র সংগীতের ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর মাধ্যমে। সমর দাসের সুরে এই ছবিতে তার গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। 

 

এরপর জহির রায়হানের ‘কখনো আসেনি’ ছবিতে খান আতাউর রহমানের সুরে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’ কিংবা ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’ এমন সব গান তাকে কিংবদন্তির আসনে বসিয়েছে।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হয়েছিলেন।

 

Share post:

Popular

More like this
Related

‘চিত্রা’ চরিত্রটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে: সাবিলা নূর

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের...

মিয়ানমারে শেষ ধাপের ভোট, জান্তা সমর্থিত দলের জয় ‘নিশ্চিত’

মিয়ানমারের সাধারণ নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোট শুরু...

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখন হালান্ডের

বাম প্রান্ত থেকে জেরেমি ডকু দিলেন পাস। ডি-বক্সে সুযোগের...

সংসদে উত্থাপিত বক্তব্যে নিরপেক্ষ তদন্ত চায় নাবিল গ্রুপ

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সংক্রান্ত আলোচনায়...