‘চিত্রা’ চরিত্রটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে: সাবিলা নূর

Date:

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী সাবিলা নূর।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত এই সিনেমায় ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এ বিষয়ে সাবিলা নূর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অনেক প্রশংসা পাচ্ছি। এই অভিজ্ঞতা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। চরিত্রটির গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। দর্শকরাও ভীষণ খুশী।  নির্মাতা তানিম নূর, সহশিল্পী মোশাররফ করিম ভাইয়া, শরিফুল রাজ থেকে শুরু থেকে টিমের সবার আন্তরিক সহযোগিতায় নিজের সেরাটা দিয়ে কাজ করতে পেরেছি।’

‘চিত্রা চরিত্রটি আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তা সত্যিই অভিভূত করার মতো। এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। আগামীর কাজ নিয়ে আরও সচেতন হয়েছি। ঈদের সিনেমা হিসেবে বনলতা এক্সপ্রেস ইতোমধ্যে দর্শকদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। সর্বাধিক শো নিয়ে হাউজফুল হচ্ছে। সেই সঙ্গে ৩ এপ্রিল থেকে কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডে রিলিজ হচ্ছে।’

সাবিলা নূর তার কাছের মানুষদের নিয়ে সিনেমাটির একটি বিশেষ শো উপভোগ করেন। সেসময় তার অনুসারী সাবিলিয়ান থেকে মা, শাশুড়ি ও স্বামী সঙ্গে ছিলেন।

এই সিনেমা নিয়ে তার স্বামীর প্রতিক্রিয়া জানতে চাইলে সাবিলা নূর বলেন, ‘নেহাল আমার স্বামী এবং বেস্ট ফ্রেন্ড। আমার কাজ দেখে সে ক্রিটিসাইজ করতে পছন্দ করে। সেটা আমিও এনজয় করি। আমার মনে হচ্ছে বনলতা এক্সপ্রেস দেখে সে এবার অন্তত পুরো সিনেমাটি এনজয় করেছে। সেই সঙ্গে আমার একেবারে কাছের মানুষেরাও পছন্দ করেছেন।’

Share post:

Popular

More like this
Related

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার যেসব কারণের কথা জানালেন অর্থমন্ত্রী

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার...

মিয়ানমারে শেষ ধাপের ভোট, জান্তা সমর্থিত দলের জয় ‘নিশ্চিত’

মিয়ানমারের সাধারণ নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোট শুরু...

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখন হালান্ডের

বাম প্রান্ত থেকে জেরেমি ডকু দিলেন পাস। ডি-বক্সে সুযোগের...

সংসদে উত্থাপিত বক্তব্যে নিরপেক্ষ তদন্ত চায় নাবিল গ্রুপ

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সংক্রান্ত আলোচনায়...