ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০০৭

Date:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ও একজন ময়মনসিংহ বিভাগের। আর আক্রান্ত ব্যক্তিদের বরিশাল বিভাগে ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৫ জন, ঢাকা বিভাগে ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪২ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে পাঁচজন ও সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৩৯ জন, যাদের মধ্যে ১৭৮ জন পুরুষ ও ১৬১ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার চারজন, যার মধ্যে ৫৩ হাজার ৬৩৯ জন পুরুষ ও ৩২ হাজার ৩৬৫ জন নারী।
 

Share post:

Popular

More like this
Related

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার যেসব কারণের কথা জানালেন অর্থমন্ত্রী

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার...

‘চিত্রা’ চরিত্রটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে: সাবিলা নূর

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের...

মিয়ানমারে শেষ ধাপের ভোট, জান্তা সমর্থিত দলের জয় ‘নিশ্চিত’

মিয়ানমারের সাধারণ নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোট শুরু...

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখন হালান্ডের

বাম প্রান্ত থেকে জেরেমি ডকু দিলেন পাস। ডি-বক্সে সুযোগের...