তারেক রহমানের নাম ভোটার তালিকায় নেই, তবে ইসি চাইলে ভোট করতে পারবেন

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার তালিকায় নাম ওঠাননি। তবে নির্বাচন কমিশন (ইসি) অনুমতি দিলে তিনি তা করতে পারবেন।

এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব জানান, যারা ৩১ অক্টোবরের মধ্যে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন, তারাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে ভোটার হওয়ার প্রক্রিয়া ও কার্যক্রম অব্যাহত থাকবে।

১৬ বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের নাম ভোটার তালিকায় আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘না।’

তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি অনুমতি দেয়, তবে তিনি পারবেন।’

Share post:

Popular

More like this
Related

‘ক্রিকেট এবং রাজনীতিকে কোনোভাবেই মেশানো উচিত নয়’

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ...

মধ্যপ্রাচ্য সংকটে ঝুঁকিতে সবজি রপ্তানি

আকাশপথে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়া এবং খাদ্য নিরাপত্তা...

গানে গানে অমর আলাউদ্দিন আলী

বাংলা গানের ইতিহাসে কিছু নাম কখনো হারিয়ে যাবে না।...

আজারবাইজান থেকে ইসরায়েলে জ্বালানি তেল নেওয়া বন্ধের হুমকি ইরানের

ইসরায়েলের জ্বালানি তেলের চাহিদার প্রায় ৩০ শতাংশ মেটায় ইরানের...