তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারব: পররাষ্ট্র উপদেষ্টা

Date:

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম ট্রাভেল পাস দেই একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে।’

‘কাজেই তিনি (তারেক রহমান) যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে আগামীকাল এটা দিতে পারব। পরশু চলে আসতে পারবেন,’ যোগ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ দেশে আসতে চাইলে আমরা এটা দেই।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে পারি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। তিনি আসতে পারেন।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ বলেন, ‘আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না—এটা অস্বাভাবিক। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে?’

 

Share post:

Popular

More like this
Related

২০তম বিশ্ব শিরোপা জিতলেন শীর্ষ দাবাড়ু কার্লসেন

বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন মঙ্গলবার দোহায়...

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে...

‘মুস্তাফিজুর ভাই আফসোস করেছিলেন, কেউ আর তেমন খোঁজ করেন না’

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণযুগের অন্যতম নির্মাতা মুস্তাফিজুর রহমান। হুমায়ূন...

ইরানে হামলা ৪ সপ্তাহ চলতে পারে: ট্রাম্প

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ...