তারে জমিন পারের সেই ইহান এখন দাঁতের চিকিৎসক

Date:

প্রায় ১৯ বছর আগে মুক্তি পেয়েছিল জনপ্রিয় হিন্দি সিনেমা ‘তারে জমিন পার’। সিনেমাটিতে ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছোট্ট ইশানের গল্প দর্শকদের আবেগে ভাসিয়েছিল। ইশানের বড় ভাই ইহানের চরিত্রটিও অনেকের মনে আছে।

সেই ইহানের চরিত্রে অভিনয় করেছিলেন সচেত শেঠ। তবে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি তিনি। বরং সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে একজন দাঁতের ডাক্তার (ডেন্টিস্ট) হিসেবে কাজ করছেন।

‘তারে জমিন পার’ মুক্তির পর সচেত দন্তচিকিৎসা বিষয়ে পড়ালেখা শুরু করেন। ভারতের ডি ওয়াই পাতিল ইউনিভার্সিটি থেকে ডেন্টিস্ট্রি সম্পন্ন করেন তিনি। পড়াশোনায়ও ছিলেন বেশ মেধাবী। পেরিওডন্টোলজি বিষয়ে স্বর্ণপদকও অর্জন করেন। পরে যুক্তরাজ্যে গিয়ে পেশাদার ডেন্টিস্ট হিসেবে কাজ শুরু করেন।

শুধু চিকিৎসাই নয়, উড়োজাহাজ চালানোর প্রতিও আগ্রহ রয়েছে তার। ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিমানের ককপিট থেকে তোলা ছবি পোস্ট করে সচেত লিখেছিলেন, ‘আকাশে উঠে বুঝেছি, সম্ভাবনার কোনো শেষ নেই। এটি আমার প্রথম ফ্লাইট, তবে শেষ নয়।’

তারে জমিন পারে সচেত ছিলেন ইশানের বড় ভাই ইয়োহান। তিনি ছিলেন মেধাবী, দায়িত্বশীল ও ছোট ভাইয়ের প্রতি খুবই যত্নশীল। অন্যদিকে ইশানের চরিত্রে অভিনয় করেছিলেন দর্শীল সাফারি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সচেত শুটিংয়ের স্মৃতিচারণ করে বলেন, ‘তখন আমরা খুব ছোট ছিলাম। 

শুটিংয়ের সময় অনেক মজা করতাম। আমির আঙ্কেল আমাদের শুটিংয়ের জন্য প্রস্তুত করে দিতেন। এতে অভিনয় করতে অনেক সুবিধা হতো।’

২০০৭ সালে মুক্তি পাওয়া তারে জমিন পার ছিল আমির খানের পরিচালনায় প্রথম সিনেমা। এতে তিনি একজন শিক্ষক হিসেবে অভিনয় করেছিলেন, যিনি ইশানের বিশেষ প্রতিভা খুঁজে বের করতে সাহায্য করেন।

Share post:

Popular

More like this
Related

গণভোট অধ্যাদেশ জারি, কী আছে এতে?

গণভোট অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। আইন, বিচার ও...

৩ বছরে ৪০২ পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত ৩...

বিশ্বজুড়ে মানবাধিকার আক্রমণের মুখে: জাতিসংঘ মহাসচিব

বিশ্বব্যাপী মানবাধিকার আক্রমণের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের...

কামিন্স, লায়নের তোপে অ্যাডিলেডেও নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে

রেকর্ড লক্ষ্য তাড়ায় শুরুর বিপর্যয়ের পর ইংল্যান্ডকে আশা দেখাচ্ছিলেন...