তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ

Date:

ইরানের রাজধানী তেহরান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

আজ শনিবার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বাসিন্দাদের তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে।

এতে আরও বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বিতীয় দফা হামলার প্রেক্ষাপটে এই পরামর্শ দেওয়া হলো।

দেশটির নিরাপত্তা সংস্থাটির এক বার্তায় বলা হয়, পরিস্থিতির কারণে ‘যদি সম্ভব হয় আপনাদের নীরবে অন্য জায়গায় চলে যাওয়া উচিত।

এদিকে, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়—তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির রাষ্ট্রপতির কার্যালয়কে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানিদের তাদের শহরের সামরিক এলাকাগুলোর চারপাশ থেকে সরে যাওয়ার বার্তা দেয়।

বিবিসির অপর এক প্রতিবেদনে জানানো হয়—মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মার্কিন হামলার মূল লক্ষ্য ইরানি জনগণের ‘স্বাধীনতা’।

এ ছাড়াও, যুক্তরাষ্ট্র ইরানকে একটি ‘নিরাপদ’ দেশে পরিণত করার জন্য কাজ করছে বলেও জানান মার্কিন রাষ্ট্রপতি।

Share post:

Popular

More like this
Related

ফুটবল নিয়ে ওটিটিতে ৪ কনটেন্ট

বিশ্বকাপের উত্তাপে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে ওটিটি...

পর্যাপ্ত বল না পেয়ে ক্ষোভ, নোয়াখালীর অনুশীলন ত্যাগ করলেন সুজন-তালহা

শুক্রবার বিপিএলের উদ্বোধনী দিনে মাঠে নামার কথা নতুন ফ্র্যাঞ্চাইজি...

সরকারের কাছে রাষ্ট্র সংস্কার কি কেবলই ফাঁকাবুলি, প্রশ্ন টিআইবির

'বাছাই ও পর্যালোচনা কমিটি' গঠনের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ...

প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে পর্যটকের নিরাপত্তা ও অভিজ্ঞতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু তথ্য খোঁজা কিংবা...