ধানমন্ডিতে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার

Date:

রাজধানীর ধানমন্ডিতে মিছিল করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—নড়াইল জেলার মিলন খান (৩২) ও লক্ষ্মীপুর জেলার মো. শওকত (৩২)।

আজ রোববার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

এসময় দুজনকে ব্যানারসহ আটক করা হয়। আটক শওকত একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

Share post:

Popular

More like this
Related

ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই: দীপা খন্দকার

অভিনয় জগতে দীপা খন্দকারের পথচলা আড়াই দশকেরও বেশি সময়ের।...

হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননজুড়ে ইসরায়েলের হামলা, জ্যেষ্ঠ নেতা নিহতের দাবি

লেবাননজুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি...

ওমরজাইর অলরাউন্ড নৈপুণ্যে বৃথা গেল শামীমের রোমাঞ্চকর ব্যাটিং

ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল ২৭ রান। মোহাম্মদ...

অননুমোদিত মোবাইল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ

আগামী ১৬ ডিসেম্বর থেকে অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার...