নতুন করে ৪৪ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬

Date:

৪৪তম বিসিএসের পরিবর্ধিত সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন এক হাজার  ৬৭৬ জন।

আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ফলাফল প্রস্তুতের সময় কমিশনের প্রাপ্ত তথ্যে দেখা যায়, কয়েকজন প্রার্থী আগের বিসিএস পরীক্ষার মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে ৪৪তম বিসিএসের ফলাফলেও তারা একই ক্যাডার বা পছন্দক্রমে পদে মনোনয়নযোগ্য হয়েছেন। এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ অক্টোবর জারি করা সংশোধিত বিধিমালার আওতায় পিএসসি এই প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।  

এতে আরও বলা হয়, তাদের পরিবর্তে মেধাতালিকা থেকে মেধাক্রম ও প্রচলিত কোটা সংক্রান্ত বিধান অনুযায়ী, প্রার্থীদের বিভিন্ন সার্ভিস ও ক্যাডার পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিভিন্ন ক্যাডারের এক হাজার ৭১০ শূন্য পদের বিপরীতে এক হাজার ৬৭৬ পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হলো।

 

Share post:

Popular

More like this
Related

২ বছর পর ছন্দ ফিরছে বৈশাখের বেচাকেনায়

পহেলা বৈশাখ ঘিরে দুই বছর পর দেশে পোশাকের বিক্রিতে...

৪ বছরেই শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া

নতুন প্রজন্মের অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজকে...

যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত, তালিকায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশসহ আরও ২৫ দেশের ভ্রমণকারীদের সর্বোচ্চ...

কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে প্রথম পদক নিশ্চিত করল বাংলাদেশ

ম্যাচের শুরুতে উজ্জ্বল ছিল থাইল্যান্ড, বাংলাদেশ ছিল কিছুটা মন্থর।...