নির্বাচনী প্রচারণায় মোটর শোভাযাত্রা নয়: জামায়াত আমির

Date:

সারা দেশে নির্বাচনকে কেন্দ্র করে মোটরসাইকেল বা মোটরগাড়ি শোডাউন না করতে দলটির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

সাতক্ষীরায় শোডাউনের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ ব্যক্তি মারা যাওয়াসহ সাম্প্রতিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিয়েছেন জামায়াত আমির।

আজ এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা/মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও মোটরশোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটা দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে সম্মানিত আমীরে জামায়াত এখন থেকে সকল জেলা/মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।’

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউনের সময় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধ মোটরসাইকেলের ধাক্কায় মারা যান।

২২ নভেম্বর সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

Share post:

Popular

More like this
Related

উত্তরায় ২ ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাজধানীর উত্তরায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় দেড় লাখ টাকা...

কিশোরদের জন্য চ্যাটজিপিটির বিশেষ সংস্করণ, থাকছে নিরাপত্তা ও শিক্ষাকেন্দ্রিক ফিচার

কিশোরদের জন্য চ্যাটজিপিটির বিশেষ সংস্করণ চালু করেছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি...

বলিউড নির্মাতা জোয়া আখতারের অফিসে চুরি, উধাও ৬৬ হার্ডডিস্ক

বলিউডে চুরি-ডাকাতি নিয়ে অনেক সিনেমা হয়েছে। কিন্তু এবার যেন...

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নাম বদলে ‘ট্রাম্প বিমানবন্দর’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ হতে যাচ্ছে ফ্লোরিডার...