নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে সান্তোস

Date:

২০২৬ সালের শেষ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে সান্তোস। আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার পেলের সাবেক ক্লাব সান্তোস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ভিডিও প্রকাশ করে। সেখানে ভিলা বেলমিরো স্টেডিয়ামের আকাশচিত্রের সঙ্গে দেখা যায় ২০২৬ সালের ৩১ ডিসেম্বর তারিখ এবং লেখা ছিল, ‘সময় আসছে।’ ভিডিওতে নেইমারের নাম উল্লেখ না করা হলেও, তার আগের চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল।

শৈশবের ক্লাবে ফিরে নেইমারের প্রথম মৌসুম ইনজুরির কারণে ব্যাহত হয়। তবে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড চারটি গোল করেন। তার অবদানেই মৌসুমের শেষ দিনে টানা তিন ম্যাচ জিতে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে আসে সান্তোস।

মৌসুম শেষে বাঁ হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিসকাস ঠিক করতে অস্ত্রোপচার করান নেইমার। গত ২২ ডিসেম্বর সান্তোস জানায়, ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক এই অস্ত্রোপচারটি করেন এবং তা সফল হয়েছে।

এর আগে বার্সেলোনা, পিএসজি ও সৌদি আরবের আল-হিলালের হয়ে খেলেছেন নেইমার। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৭৯ গোল করে তিনি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, কিংবদন্তি পেলের চেয়ে দুই গোল বেশি।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোট পাওয়ার পর থেকে আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি তিনি।

Share post:

Popular

More like this
Related

মূল্যস্ফীতি কমাতে কঠোর মুদ্রানীতি, সংস্কারে জোর আইএমএফের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে...

ঢাকাই সিনেমার ৭০ বছর: চার তারকার অনুভূতি

১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পেয়েছিল ‘মুখ ও মুখোশ’।...

একই হামলায় আহত খামেনির স্ত্রীও মারা গেছেন: রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ...

২০২৬ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানসহ বাংলাদেশের ব্যস্ত সূচি

দেশের ক্রিকেটের ইতিহাসে এক অভূতপূর্ব নজির গড়ল বাংলাদেশ ক্রিকেট...