পল্লবী থানার পাশে ৩টি ককটেল বিস্ফোরণ

Date:

রাজধানীর মিরপুরের পল্লবী থানার ঠিক পাশেই তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাকসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পল্লবী থানার পাশে অবস্থিত আবাসন ও ল্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান সাগুফতার প্রবেশমুখে এ হামলার ঘটনা ঘটে।

উপ-কমিশনার মাকসুদুর জানান, রাত ৮.৪৫ এর দিকে কালশী ফ্লাইওভারের উপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করে দুবৃর্ত্তরা।

এর আগে গত সোমবার সন্ধ্যায় একই এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পল্লবী যু্বদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে।

Share post:

Popular

More like this
Related

ফ্রান্সের গ্রুপে না রেখে পর্তুগালের গ্রুপে কেন উজবেকিস্তান?

২০২৬ বিশ্বকাপের ড্র এর পরই সমর্থকদের মধ্যে বিতর্ক চলছে,...

জামায়াত আমিরের ‘গৃহযুদ্ধ’ মন্তব্যের নেপথ্যে কী?

রাজনীতিতে বিরোধী দল সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাবে, সরকার বিরোধীদের...

প্রকাশ পেল ‘রইদ’ সিনেমার নতুন গান

‘হাওয়া’-খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত নতুন সিনেমা ‘রইদ’...

ইরানে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রকে উসকে দিচ্ছে ইসরায়েল: বিবিসি

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে থাকলেও...