বড় হয়ে অভিনেত্রী হবেন, কখনো ভাবেননি পূজা

Date:

পূজা হেগড়ে ছোটবেলায় কখনো ভাবেননি, বড় হয়ে অভিনেত্রী হবেন। এমনকি সিনেমায় অভিনয়কে কোনো পেশা হিসেবে ভাবতেন না এই বলিউড অভিনেত্রী। তিনি নিজেই এ কথা বলেছেন।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ডেভিড ধাওয়ান পরিচালিত নতুন সিনেমা ‘হে জাওয়ানি তো ইশক হোনা হে’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়। ওই অনুষ্ঠানে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে সিনেমাটির লেখক রুমি জাফরি জানান, তিনি ছোটবেলা থেকেই পূজাকে চিনতেন। পূজা যখন অষ্টম শ্রেণিতে পড়তেন, তখনই তিনি বলেছিলেন—একদিন সে নায়িকা হবে।

পরে এ বিষয়ে কথা বলেন তিনি। তিনি জানান, এমন একটি পরিবারে বড় হয়েছেন, যেখানে লেখাপড়াকে বেশি গুরুত্ব দেওয়া হতো। তাদের পরিবারের কেউ চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত ছিলেন না।

তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি অভিনেত্রী হব। সিনেমা কেবল দর্শক হিসেবে দেখতাম। এটা যে আমার পেশা হতে পারে, সেটাও কল্পনা করিনি। রুমি স্যার আমাকে সিনেমায় কাজ করার কথা বলেছিলেন। কিন্তু তখন আমি খুব একটা নিশ্চিত ছিলাম না।’

বর্তমানে পূজা হেগড়ে বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ। নতুন এই সিনেমায় তাকে দেখা যাবে কমেডি ঘরানার চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, ম্রুনাল ঠাকুর, মানিশ পাল, চাঙ্কি পান্ডে, জিমি শেরগিল ও মৌনি রয়। সিনেমাটি আগামী ৫ জুন মুক্তির কথা আছে।

Share post:

Popular

More like this
Related

খরচ মেলাতে মধ্যবিত্তের সঞ্চয়ে টান, কেনাকাটায় কাটছাঁট

মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন ছকে বাঁধা থাকে। কর্মস্থলের খুব কাছাকাছি...

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র তাদের অবশিষ্ট...

নেই খাওয়াজা, ফিরলেন কামিন্স ও লায়ন

ফিট হওয়া সত্ত্বেও ওপেনার উসমান খাওয়াজাকে অ্যাডিলেড টেস্টের জন্য...

চট্টগ্রামে গোয়ালঘর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাউজানে গোয়ালঘর থেকে দেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার...