বাজেট বাড়ছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের

Date:

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেটে এ প্রস্তাব করা হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ মন্ত্রণালয়ের জন্য ৪০ হাজার ৮৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। পরে তা সংশোধন করে ৪০ হাজার ৬৬২ হাজার টাকা করা হয়।

সশস্ত্রবাহিনী বিভাগের জন্য আগামী অর্থবছরের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আগের অর্থবছরে প্রস্তাব করা হয়েছিল ৪৭ কোটি টাকা এবং পরে তা সংশোধন করে ৪০ কোটি টাকা করা হয়।

অন্যদিকে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিগত অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৭০৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। পরে তা সংশোধন করে ১ হাজার ৭৬৪ কোটি টাকা করা হয়।  
 

Share post:

Popular

More like this
Related

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১২

ইউক্রেনে মঙ্গলবার রাতভর রুশ বাহিনীর হামলায় অন্তত ১২ জন...

এনওসি পেলেন মুমিনুল-মোস্তাফিজ-তাসকিন

মমিনুল হক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিদেশি লিগে...

হাসিনা-আসাদুজ্জামানকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান...

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক: পাট প্রতিমন্ত্রী

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয়...