বাতাসে ঘুরবে গাড়ি, বাজারে আনছে ইলন মাস্কের টেসলা

Date:

দীর্ঘ অপেক্ষার পর নতুন রোডস্টার গাড়ি সামনে এনেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি বাতাসে বা শূন্যে ঘুরতে পারে, উড়তে পারে। এ জন্য এতে যুক্ত করা হয়েছে রকেটের মতো থ্রাস্টার। তবে গাড়িটির উৎপাদন শুরু হবে ২০২৮ সালে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করে টেসলা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করা হয়েছে।

Tesla unveils its next-generation Roadster electric sports car

অনুষ্ঠানে সাদা রঙের দুই আসনের গাড়িটি নানা কৌশল দেখায়। বিশেষ ব্যবস্থার সাহায্যে এটি একটি অর্ধবৃত্তাকার র‌্যাম্পের ওপর উল্টোভাবে চলেছে। এরপর বাতাসে ঘুরে থ্রাস্টারের সাহায্যে মাটিতে নেমেছে। পরে একটি ট্রাকসহ অন্য গাড়ির ওপর দিয়েও লাফিয়ে যায় এটি।

টেসলার গাড়ি প্রকৌশল বিভাগের প্রধান লার্স মোরাভি জানান, গাড়িটি ঘণ্টায় শূন্য থেকে ৯৭ কিলোমিটার গতিতে পৌঁছাতে এক সেকেন্ডেরও কম সময় নিতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৭০ কিলোমিটারের বেশি। একবার চার্জ দিলে চলতে পারবে ৪৮০ কিলোমিটারেরও বেশি।

তবে গাড়িটির দাম এখনো ঘোষণা করা হয়নি। টেসলার ওয়েবসাইটে ‘পারফরম্যান্স’ সংস্করণের জন্য ৫০ হাজার ডলার এবং থ্রাস্টারযুক্ত ‘থ্রাস্ট’ সংস্করণের জন্য ২ লাখ ৫০ হাজার ডলার জমা দিয়ে বুকিং দেওয়ার কথা বলা হয়েছে। আর ‘রকেট’ সংস্করণটি পাওয়া যাবে আমন্ত্রণের ভিত্তিতে। এতে থাকবে একজনের বসার ব্যবস্থা ও বিশেষ উড্ডয়ন ব্যবস্থা।

Tesla unveils its next-generation Roadster electric sports car

২০১৭ সালে দ্বিতীয় প্রজন্মের রোডস্টারের নমুনা দেখিয়েছিল টেসলা। তখন ২০২০ সালে গাড়িটি সরবরাহ শুরুর কথা বলা হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেছে অনেক আগেই। এবার উৎপাদন শুরুর নতুন সময় হিসেবে ২০২৮ সালের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এমন সময়ে গাড়িটির প্রদর্শনী হলো, যখন টেসলা চালকবিহীন গাড়ি ও রোবট তৈরির দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

টেসলার বিনিয়োগকারীদের কাছে গাড়িটির প্রদর্শনী আকর্ষণীয় হলেও প্রতিষ্ঠানের আয়, মুনাফা ও নগদ অর্থের হিসাবই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগামী ২১ অক্টোবর তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করার কথা টেসলার।

Share post:

Popular

More like this
Related

সাগর থেকে লাফিয়ে উঠলো ইলিশ, খালি হাতেই ধরা গেল ৩ মণ

বঙ্গোপসাগরে চলমান লাইটারেজ জাহাজের ডেকে হঠাৎ লাফিয়ে উঠলো ঝাঁকে...

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে...

অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা

রুনা লায়লা তার সংগীতজীবনের ৬২ বছর পূর্ণ করেছেন। তার...

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল-বিলম্ব, কতদিন চলবে ভোগান্তি

ইরানে গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর...