ভালোবাসা দিবসে কানাডায় একক কনসার্টে কুমার বিশ্বজিৎ

Date:

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড়। এই মর্মান্তিক ঘটনার পর স্বভাবতই কুমার বিশ্বজিতের জীবনের সব হিসাব-নিকাশ পাল্টে গেছে। 

দীর্ঘ সময় ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন নিবিড়। পরে হাসপাতাল থেকে কানাডার মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে নেওয়া হয় তাকে। 

শুরু থেকেই ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে রয়েছেন কুমার বিশ্বজিৎ।

স্বাভাবিক জীবনে এখনও ফেরা হয়নি সন্তানের। চলছে চিকিৎসা। ফলে স্বাভাবিক জীবনে কুমার বিশ্বজিতেরও ফেরা হয়নি। সন্তানের মুখে বাবা ডাক শোনার অপেক্ষায় আছেন।

গত বছর থেকে কানাডার বিভিন্ন কনসার্টে গাইতে দেখা যায় তাকে। পাশাপাশি আমেরিকা ও ইউরোপেরও কয়েকটি কনসার্ট করেছেন তিনি। তবে দেশের মঞ্চে দেখা যায়নি। দেশে একবার এসেছিলেন। সেটাও কিছু দিনের জন্য। ফের কানাডাতেই উড়াল দেন।

আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে কানাডার টরন্টোর স্কারবরোতে গ্র্যান্ড সিনামন ব্যাংকোয়েট হলে বসবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। 

আর সেখানেই কুমার বিশ্বজিৎ একটি কনসার্টে এককভাবে পারফর্ম করবেন।

Share post:

Popular

More like this
Related

নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে স্বর্ণালি চত্বরে...

ব্যাংক রেজল্যুশন আইন: সংস্কারের আড়ালে ‘লুটপাটকারীদের’ কিস্তিতে পুনর্বাসনের সুযোগ?

সংসদে সম্প্রতি পাস হওয়া ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ একীভূত...

বিশ্বজুড়ে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে ‘নৈতিকতাই’ আমার একমাত্র বাধা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে সামরিক পদক্ষেপ নেওয়ার...

লিভারপুল জগাখিচুড়ি অবস্থায় আছে, বললেন ফন ডাইক

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুলের বাজে সময় কাটছেই না।...