ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

Date:

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ শনিবার সকালে এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। তাকে বহনকারী ফ্লাইট সকাল সোয়া ৮টায় ঢাকায় পৌঁছে।

পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়।

তারা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাক্ষাতের পর ভুটানের প্রধানমন্ত্রীকে একটি অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

বিমানবন্দর অনুষ্ঠানের পর, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে যান।

তিনি স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থীদের বইয়ে সই করবেন।

বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন  ভুটানের প্রধানমন্ত্রী। সন্ধ্যায় আয়োজিত একটি সরকারি ভোজসভায়ও যোগ দেবেন তিনি।

Share post:

Popular

More like this
Related

‘আমি তার মতো বল সুইং করতে চেয়েছি’: স্টার্ককে আদর্শ মানছেন আফ্রিদি

বিশ্বসেরা বাঁহাতি পেসারদের তালিকা করতে গেলে মিচেল স্টার্কের নামটি...

জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপি ও বিরোধী দলের বাড়তে থাকা দূরত্ব উদ্বেগও বাড়াচ্ছে

স্বাধীনতার পর আমরা যাত্রা শুরু করেছিলাম সংসদীয় শাসনব্যবস্থা দিয়ে।...

পর্দার ‘সরকার’, সিনেমার গল্পই বাস্তব হলো বিজয়ের জীবনে

সালটা ছিল ২০১৮। তখন মুক্তি পেয়েছিল থালাপতি বিজয়ের সিনেমা...

আর কতদিন দাপিয়ে বেড়াবে মার্কিন ডলার?

মধ্যপ্রাচ্যের একটা ‘সম্ভাব্য’ সংকটের সংবাদ দিয়ে শুরু করা যাক।...