ভোটের আগে ‘সৎ-নিরপেক্ষ-দক্ষ’ ওসি খুঁজছে পুলিশ সদরদপ্তর

Date:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদের জন্য সৎ, নিরপেক্ষ ও দক্ষ পরিদর্শক খুঁজছে পুলিশ সদরদপ্তর। এর অংশ হিসেবে তাদের নাম জমা দিতে বলা হয়েছে। 

ডিএমপি কমিশনার, বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক ও অপরাধ তদন্ত বিভাগের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) আওলাদ হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার স্বার্থে প্রতিটি থানায় যোগ্য ও নিরপেক্ষ অফিসার ইনচার্জ নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন কমিশনের নির্দেশ যথাযথভাবে পালনের জন্য থানা প্রধানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন দায়িত্ব পালনের উদ্দেশ্যে বিভিন্ন রেঞ্জের জেলার থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়নের জন্য বিভিন্ন ইউনিটে কর্মরত সৎ, নিরপেক্ষ ও প্রশাসনিক কাজে দক্ষ গুণসম্পন্ন পুলিশ পরিদর্শকদের তালিকা প্রস্তুত করে পারসোনেল ম্যানেজমেন্ট-২ শাখায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

Share post:

Popular

More like this
Related

‘ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ, রাজনীতির অংশ এখনও বাকি’

কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কখনো আবুধাবি টি-টেন, কদিন পর...

বিক্রি হচ্ছে স্পেসএক্সের শেয়ার, কিনতে পারবেন যারা, ঝুঁকি কতটুকু

বিশ্বের শেয়ার বাজারের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ঘটতে যাচ্ছে...

তিন মাস পরপর ভ্যাট: ব্যবসায়ীদের স্বস্তি, রাজস্ব আদায় নিয়ে শঙ্কা

মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় পরিবর্তন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড়...

এবার সিঙ্গেল স্ক্রিনে ‘দম’

দম সিনেমাটি ঈদুল ফিতরে দেশের সবগুলো মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল। মুক্তির...