মঙ্গলবার থেকে ‘অবৈধ ঘোষিত’ শুল্ক আদায় বন্ধ করবে যুক্তরাষ্ট্র

Date:

আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) আওতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক মঙ্গলবার থেকে আদায় বন্ধ করা হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা করার তিন দিনেরও বেশি সময় পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের আইইইপিএ সম্পর্কিত আদেশের সঙ্গে যুক্ত সব শুল্ক বন্ধ করা হবে।

আইইইপিএ-ভিত্তিক শুল্ক আদায় বন্ধের এই সিদ্ধান্ত এমন সময় এলো, যখন ট্রাম্প শুক্রবার সুপ্রিম কোর্টে বাতিল হওয়া শুল্কগুলোর পরিবর্তে ভিন্ন এক আইনি ক্ষমতার আওতায় নতুন ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের কয়েক দিন পরও কেন প্রবেশবন্দরগুলোতে শুল্ক আদায় অব্যাহত রাখা হয়েছিল। আবার আমদানিকারকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়েও বার্তায় কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

Share post:

Popular

More like this
Related

আবার পেছাল মুখ্যমন্ত্রী বিজয়ের বিবাহবিচ্ছেদ মামলার শুনানি

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় ও...

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে নেই গিল, ফিরলেন ইশান

গত এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে...

ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর, তৃতীয় টোকিও, প্রথম কে?

জনসংখ্যার দিক থেকে জাপানের টোকিওকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয়...

আস্থা গড়ছেন প্রধানমন্ত্রী, ক্ষয় করছে বিএনপি

এটা ঠিক যে, সরকার বা ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির...