মাসুদ পারভেজ থেকে ‘ড্যাশিং হিরো’ সোহেল রানা: ফিরে দেখা

Date:

আশির দশকে সিনেমার পোস্টার, রেডিওর বিজ্ঞাপন কিংবা চলচ্চিত্রের পরিচিতি—সবখানেই একটি নাম নিয়মিত শোনা যেত, ‘ড্যাশিং হিরো’ সোহেল রানা। আজ ২১ ফেব্রুয়ারি, এই অভিনেতার জন্মদিন। মাসুদ পারভেজ থেকে কীভাবে তিনি আপামর দর্শকের কাছে ‘ড্যাশিং হিরো’ সোহেল রানা হয়ে উঠলেন, জেনে নেওয়া যাক সেই ইতিহাস।

সোহেল রানাকে ‘ড্যাশিং হিরো’ উপাধি দিয়েছিলেন খ্যাতিমান চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী। ১৯৭৪ সালে তিনি প্রথম এই বিশেষণে সোহেল রানাকে অভিহিত করেন। রূপালি পর্দায় তার স্মার্টনেস, অকুতোভয় ইমেজ, আধুনিক চালচলন আর দুর্দান্ত অ্যাকশনধর্মী অভিনয়ের কারণেই তাকে এই নামে ডাকা হতো। 

১৯৭৪ সালে মুক্তি পায় বাংলাদেশের প্রথম অ্যাকশন গোয়েন্দা ঘরানার সিনেমা ‘মাসুদ রানা’। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত গোয়েন্দা চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন মাসুদ রানা। সিনেমাটিতে তার স্টাইলিশ লুক ও সাহসী অভিনয় রাতারাতি দর্শকদের মুগ্ধ করে।

১৯৭২ সালে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে সোহেল রানা চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। 

দীর্ঘ ক্যারিয়ারে সোহেল রানা উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। ১৯৯৬ সালে ‘অজান্তে’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করেন। এছাড়া চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০১৯ সালে তাকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।

সোহেল রানার প্রথম সিনেমা ‘মাসুদ রানা’য় নায়িকা ছিলেন কবরী ও অলিভিয়া। আরেক আলোচিত নায়িকা ববিতার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেন ‘গুনাহগার’, ‘শরীফ বদমাস’, ‘মিন্টু আমার নাম’, ‘হাইজ্যাক’, ‘আসামি হাজির’, ‘তিন কন্যা’, ‘প্রতিহিংসা’, ‘চ্যালেঞ্জ’, ‘নাগ পূর্ণিমা’ সিনেমায়। 

শাবানার সঙ্গে অভিনয় করেন ‘রাজরানী’ ও ‘জবাব’ সিনেমায়। সুচরিতার সঙ্গে ‘দোস্ত দুশমন’, ‘জীবন নৌকা’, ‘যাদুনগর’; রোজিনার সঙ্গে ‘বিদ্রোহী’, ‘অমর বন্ধন’, ‘জারকা’, ‘হুমকি’; অঞ্জু ঘোষের সঙ্গে ‘নকল শাহজাদা’, ‘রাজ ভিখারী’; অঞ্জনার সঙ্গে ‘আখেরি নিশান’ সিনেমায় অভিনয় করেন। 

সোহেল রানা অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘মাসুদ রানা’, ‘এপার ওপার’, ‘জীবন নৌকা’, ‘লালু ভুলু’, ‘শরীফ বদমাশ’, ‘অজান্তে’, ‘দোস্ত দুশমন’, ‘জিঞ্জির’, ‘বারুদ’, ‘জনি’, ‘অস্বীকার’, ‘আসামি হাজির’, ‘আখেরি নিশান’, ‘মিন্টু আমার নাম’, ‘বাঁধনহারা’, ‘আলী আসমা’, ‘জারকা’, ‘পেনশন’, ‘বাহাদুর মেয়ে’, ‘আদালত’, ‘প্রতিহিংসা’, ‘প্রেমনগর’, ‘চ্যালেঞ্জ, প্রহরী’, ‘প্রেমের দাবি’, ‘অপহরণ’, ‘কমান্ডার’ ও ‘বিশ্বপ্রেমিক’।

সোহেল রানা প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘গুনাহগার’, ‘জবাব’, ‘এপার ওপার’, ‘জীবন নৌকা’, ‘যাদুনগর’, ‘নাগপূর্ণিমা’, ‘মারকশা’, ‘লড়াকু’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্ঠি’, ‘ঘেরাও’, ‘চোখের পানি’ ও ‘ভালবাসার মূল্য কত’।

Share post:

Popular

More like this
Related

নারায়ণগঞ্জে ১২ ঘণ্টায় গ্রেপ্তার ২৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে...

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

চলতি বছর বর্তমান মূল্যে মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি)...

ইরানে শিগগির স্বৈরাচারের পতন হবে: নেতানিয়াহু

গত তিন বছরের মধ্যে ইরানে সবচেয়ে বড় আকারের সরকারবিরোধী...

মৌসুমের প্রথম ‘ক্লাসিকো’তে মোহামেডানের দুর্দান্ত জয়

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) মৌসুমের প্রথম 'ক্লাসিকো'তেই জমজমাট লড়াই।...