মোহাম্মদপুরে ককটেলসহ আটক ১, ঢাকায় গ্রেপ্তার ‘আওয়ামী লীগ সংশ্লিষ্ট’ আরও ৪৪

Date:

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আমরা একজনকে আটক করেছি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি তাজা ককটেল পাওয়া গেছে।’

রফিক আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Share post:

Popular

More like this
Related

আফ্রিকায় সেনা-অভ্যুত্থান ‘ভাইরাসের মতো’ ছড়িয়ে পড়ছে?

পশ্চিমের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আফ্রিকায় সেনা-অভ্যুত্থান যেন 'ভাইরাসের মতো'...

বাংলাদেশকে অপেক্ষায় রাখল আয়ারল্যান্ড

আবহাওয়াজনিত কারণ ছাড়া মিরপুর টেস্ট শেষ কবে পঞ্চম দিনে...

ইরান যুদ্ধের আগেই পেট্রোলিয়ামের আমদানি ব্যয় বেড়েছে ৫২ শতাংশ

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশের পেট্রোলিয়ামের আমদানি ব্যয় গত...

চাঁদের ‘বুড়ি’ দেখতে গেলেন ৪ নভোচারী, সঙ্গে নিলেন কী

অ্যাপোলো মিশনের পর পেরিয়ে গেছে দীর্ঘ ৫০ বছরের বেশি...