রুনা লায়লার স্থগিত হওয়া অনুষ্ঠান কবে?

Date:

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘রুনা লায়লা সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান’। তবে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

স্থগিত হওয়া এ অনুষ্ঠান আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মানবতার পক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গান শোনাবেন রুনা লায়লা। আয়োজনটির পৃষ্ঠপোষক সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বন্যার্তদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। আগ্রহীরা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনের নিচতলায় অবস্থিত হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।’

অনুষ্ঠানটি ঘিরে রুনা লায়লার ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। কারণ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে এবারই প্রথম একক সংগীতানুষ্ঠান করবেন তিনি।

ছয় দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্মের শ্রোতা। বাংলা গান ছাড়িয়ে উপমহাদেশের সংগীতাঙ্গনেও তার রয়েছে অনন্য অবস্থান।

এর আগে শিল্পকলা একাডেমির সম্মাননা পেয়েছেন সংগীতের দুই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন রুনা লায়লা।

এদিকে, আগামী মাসের শুরুতেই অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন রুনা লায়লা। আগামী ১ ও ৮ আগস্ট যথাক্রমে সিডনি ও মেলবোর্নে দুটি কনসার্টে অংশ নেবেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চে গান গাইবেন এই শিল্পী। আগামী ২৯ জুলাই যন্ত্রশিল্পীদের নিয়ে তার সিডনির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
 

Share post:

Popular

More like this
Related

কোনো দলের কাছেই কি সাংবাদিকরা নিরাপদ?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা নতুন করে...

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী...

অপেক্ষার পালা শেষ হলেও এভাবে জিততে চাননি স্টোকস

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৫...

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: খায়রুল কবির

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে...