লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ‘প্রেশার কুকার’

Date:

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের নবম আসরে দেখানো হয়েছে ‘প্রেশার কুকার’ সিনেমা। আন্তর্জাতিক এই আসরে সিনেমাটির ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে বুধবার রাত ৮টায়।

নির্মাতা রায়হান রাফী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ভিন্নধর্মী গল্প, নির্মাণশৈলী এবং সমসাময়িক উপস্থাপনার কারণে প্রেশার কুকারকে আন্তর্জাতিক দর্শকদের সামনে দেখানোর জন্য নির্বাচিত করা হয়েছে।

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালকে বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে মনে করা হয়।

এদিকে চলতি সপ্তাহে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে নর্থ আমেরিকাসহ আরও কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনা আছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরীসহ অনেকে।

Share post:

Popular

More like this
Related

জুনে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশ

মে মাসের তুলনায় জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত...

যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত ২১

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ট্যাংক হামলায়...

অস্ট্রেলিয়াকে সমর্থন করা তানজিদ প্রস্তুতি নিয়ে ‘সন্তুষ্ট’

বিশ্বকাপকে সামনে রেখে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। সোমবার ছিল...

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিষয়ে রায় আজ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার...