সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা

Date:

সরকারি চাকরিজীবীদের পেনশন, গ্র্যাচুইটি ও অবসরউত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার।

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধন করে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে থেকে যেসব পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী মাসিক নিট পেনশন পাচ্ছেন, তাদের পেনশন নির্ধারণে নতুন হার কার্যকর হবে।

বর্তমানে যাদের মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৬৫ শতাংশ। ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৬০ শতাংশ। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৫৫ শতাংশ।

নতুন নিয়মে সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা। পেনশন বৃদ্ধির পর সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা। তবে কোনো পেনশনভোগী বর্তমানে এর চেয়ে বেশি নিট পেনশন পেয়ে থাকলে ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হওয়া পর্যন্ত তিনি আগের হারেই পেনশন পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো মূল পেনশনভোগীর একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশনভোগীর প্রাপ্য নিট পেনশনকে ভিত্তি ধরে তাদের মধ্যে আনুপাতিক হারে নিট পেনশন বণ্টন করতে হবে।

এছাড়া ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে অবসরউত্তর ছুটি শুরু হয়েছে, এমন কর্মচারীদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি করা হবে। তবে অবসরউত্তর ছুটি শেষ হওয়ার পর নতুন আদেশের বিধান অনুযায়ী পেনশন ও আনুতোষিক নির্ধারণ করা হবে।

যেসব কর্মচারীর অবসরউত্তর ছুটি ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে শেষ হয়েছে এবং ১ জুলাই থেকে পেনশন কার্যকর হয়েছে, তাদের ক্ষেত্রেও নতুন আদেশ অনুযায়ী নিট পেনশন নির্ধারণের বিধান রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের পর অবসর গ্রহণকারী কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধা নতুন আদেশের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

Share post:

Popular

More like this
Related

ইসরায়েলি হামলায় ইরানের বিশ্ব ঐতিহ্য গোলেস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত

টানা পঞ্চম দিনের মতো ইরানে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে...

সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে রুট বললেন, ‘এখনই বিদায় নয়’

অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ১৬০...

সুন্দরবন থেকে ৬০০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মোহসিনের হুলো এলাকা থেকে আট...

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিভ্রাট: ১২ ঘণ্টার চেষ্টায়ও মেলেনি সমাধান

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম ও প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের...