সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Date:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। 

তিনি আজ শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্মৃতিস্তম্ভের ভিজিটর বইতে সই করে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। 

ওই সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করেন, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে।

Share post:

Popular

More like this
Related

জুনিয়রদের বিশ্বকাপ ঝলক, এবার কি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের হকি?

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের জুনিয়র বিশ্বকাপে প্রাণবন্ত পারফরম্যান্স আবারও সামনে...

সাপের বিষের খামার, স্বপ্ন বড় কিন্তু ক্রেতা নেই

প্রতিবছর বাংলাদেশে বিষধর সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়।...

২ দশক পর মুক্তি পেল দ্য ডেভিল ওয়্যারস প্রাডার সিক্যুয়েল

একটা সিনেমার সিক্যুয়েলের জন্য দুই দশকের অপেক্ষা। ২০০৬ সালে...

থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোটও চলছে আজ

থাইল্যান্ডে তিন বছরের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় সাধারণ নির্বাচনে আজ...