সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

Date:

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ এক চিঠির মাধ্যমে ব্যাংকগুলোকে মাত্র আধা ঘণ্টার মধ্যে এ তথ্য জমা দিতে বলা হয়েছে।

বিএফআইইউর ওই চিঠিটি দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। চিঠিতে জরুরি ভিত্তিতে সালমান মুক্তাদিরের ব্যক্তিগত হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম এবং লেনদেনের বিবরণী পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দ্য ডেইলি স্টারকে বিএফআইইউর এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঠিক কী কারণে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিএফআইইউর এক কর্মকর্তা জানান, দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার জন্য এ ধরনের তথ্য চাওয়া নিয়মিত কাজের অংশ। এর মানে এই নয় যে ওই ব্যক্তি কোনো অপরাধ করেছেন।

গত শনিবার গভীর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় ‘নিউ গিনি প্রোপার্টিজ’ হাউজিং কমপ্লেক্সের ভেতরে সালমানের ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের লোকজন তার স্টুডিওতে হামলায় জড়িত। এর পেছনে চাঁদাবাজির সংশ্লিষ্টতা রয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন।

তবে পুলিশ এসব দাবি নাকচ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মাহিদুল ইসলাম জানান, মূলত জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। পুলিশের কর্মকর্তারা জানান, ওই হামলায় স্টুডিওটি মূল লক্ষ্য ছিল না। 

পরে সালমান মুক্তাদির নিজেও স্বীকার করেন যে সরাসরি কেউ তার কাছে কোনো টাকা দাবি করেনি।

এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Share post:

Popular

More like this
Related

চট্টগ্রামে থানার কাছেই ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার প্রায় ৩০০ গজ দূরে জেলা...

সালমানের ‘মাতৃভূমি’ মুক্তি নিয়ে জটিলতা, যা জানা গেল

সালমান খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট...

ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা

রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি বড় শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...

জন রবার্টসন: ফুটবলের ‘পিকাসো’ ও একজন মহাতারকার বিদায়

স্কটল্যান্ডের সাবেক উইঙ্গার জন রবার্টসন ৭২ বছর বয়সে মৃত্যুবরণ...