সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন মার্কিন শুল্ক মানবে না ইইউ

Date:

মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক বাতিল করার পরও নতুন করে সব পণ্যে শুল্ক আরোপে না মানার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,  ইউরোপীয় কমিশন যুক্তরাষ্ট্রকে গত বছর স্বাক্ষরিত ইইউ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানায়।

মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক বাতিল করার পর তিনি সব পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আদালতের সিদ্ধান্তের পর ট্রাম্প প্রথমে সব পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।

আদালতের রায়ের পর ওয়াশিংটন কী পদক্ষেপ নেবে—এ বিষয়ে পূর্ণাঙ্গ স্বচ্ছতা চেয়েছে ইউরোপীয় কমিশন।

কমিশন এক যৌথ বিবৃতির উল্লেখ করে বলেছে, উভয় পক্ষ ‘ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে উপকারী’ বাণিজ্যের যে অঙ্গীকার করেছিল, বর্তমান পরিস্থিতি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের বক্তব্য, “চুক্তি মানেই চুক্তি।”

গত বছরের চুক্তি অনুযায়ী, ইস্পাতের মতো খাতভিত্তিক শুল্কের বাইরে থাকা অধিকাংশ ইইউ পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশ নির্ধারিত ছিল। কিছু পণ্য—যেমন বিমান ও যন্ত্রাংশ শূন্য শুল্কে আমদানির সুযোগ পায়।

পাল্টা ব্যবস্থা হিসেবে ইইউ বহু মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে।

রয়টার্স জানিয়েছে, নতুন ১৫ শতাংশ শুল্ক চুক্তির পরিপন্থী কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এতে ইইউর তুলনামূলক সুবিধা কমে যেতে পারে, কারণ চুক্তিবিহীন দেশগুলোকেও একই হারে শুল্ক দিতে হচ্ছে।

বাণিজ্য পর্যবেক্ষক সংস্থা গ্লোবাল ট্রেড অ্যালার্ট জানিয়েছে, এতে ইইউ সামগ্রিকভাবে শূন্য দশমিক ৮ শতাংশ পয়েন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতালির ক্ষেত্রে অতিরিক্ত ১ দশমিক ৭ শতাংশ পয়েন্ট শুল্কের চাপ পড়তে পারে।

ইইউ বলেছে, তাদের পণ্যগুলোকে পূর্বনির্ধারিত সর্বোচ্চ সীমার বাইরে কোনো শুল্ক ছাড়াই প্রতিযোগিতামূলক সুবিধা ভোগ করতে দিতে হবে। তারা সতর্ক করে বলেছে, অনিশ্চিত শুল্কনীতি বৈশ্বিক বাজারে বিঘ্ন সৃষ্টি এবং আস্থা নষ্ট করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউর বাণিজ্য কমিশনার মারোস শেফচোভিচ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে আলোচনা করেছেন।

Share post:

Popular

More like this
Related

‘অনেক বেশি পেয়েছি, আমার কোনো অতৃপ্তি নেই’

ফেরদৌসী মজুমদার এ দেশের প্রখ্যাত অভিনয়শিল্পী। অভিনয়ের জন্য পেয়েছেন...

বিশ্বকাপের আগে আসালঙ্কাকে সরিয়ে শানাকাকে অধিনায়ক করল শ্রীলঙ্কা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে...

গণভোট অধ্যাদেশ জারি, কী আছে এতে?

গণভোট অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। আইন, বিচার ও...

৩ বছরে ৪০২ পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত ৩...