হাসিনার মৃত্যুদণ্ড: মিষ্টি বিতরণ নিয়ে ছাত্রদ‌লের দুইগ্রু‌পে সংঘর্ষে নিহত ১

Date:

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে কথা কাটাকাটির জেরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ব‌রিশা‌লের বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (২২) ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুল আহসান খান বলেন, ‘রবিউল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিল। আমি শুনেছি মিষ্টি বিতরণ নিয়ে স্থানীয় পলাশ, শান্তসহ একটি গ্রুপের মধ্যে মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

তিনি জানান, এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রবিউলকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ সরকার বলেন, ‘ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।’

Share post:

Popular

More like this
Related

ফিলিপাইনে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৮

ফিলিপাইনের দক্ষিণ উপকূলের কাছে ফেরি ডুবে অন্তত ১৫ জনের...

ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে লড়াই এড়াতে সরে দাঁড়ালেন ইরানি অ্যাথলেট

ইসরায়েলের এক প্রতিযোগীর মুখোমুখি হতে না চাওয়ায় কেনিয়ার একটি...

ব্রাজিল না আর্জেন্টিনা? এই উন্মাদনা বাংলাদেশের জন্য কেন ভালো

বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়।...

ক্যানসার আক্রান্তদের সহায়তা বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসারসহ ছয় দুরারোগ্য রোগে আক্রান্তদের...