হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

Date:

দেশের বাজারে দাম সহনীয় রাখতে প্রায় নয় মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চারটি ট্রাকে প্রথম চালানের কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করে। 

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা মো. উজ্জ্বল মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, প্রথম চালানে আল মক্কা ইমপেক্স, রাজ এন্টারপ্রাইজ ও মাহাদি এন্টারপ্রাইজসহ তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে মোট ২৯ দশমিক ৪৪ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করেছে।

এ পর্যন্ত সরকার ৬৯টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ভারত থেকে মোট ২৯ হাজার ৭১০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে বলেও জানান এ কর্মকর্তা। 

আমদানিকারকরা জানান, দেশের খুচরা বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

আগামী দিনগুলোতে আমদানি অব্যাহত থাকলে বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়বে ও দাম স্থিতিশীল হতে শুরু করবে বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Share post:

Popular

More like this
Related

‘জীবন নিয়ে আমি তৃপ্ত’

নব্বই দশকের টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা আজিজুল...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে ‘বিপাকে’ ভারত

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে...

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ শুরু সোমবার

দেশের স্বনামধন্য ৩২টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া...

বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ অবরোধ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি...