‘হেডলাইন’: ওয়েব সিরিজে সাংবাদিকতা ও সত্য অনুসন্ধানের গল্প

Date:

সাংবাদিকতার জগৎ ও সত্য অনুসন্ধানের লড়াই নিয়ে তৈরি হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’। ইতিমধ্যে সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে। সালেহ সোবহান অনীমের পরিচালনায় এটি আগামী ২৫ জুন থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে।

ট্রেলারে দেখা গেছে, সত্য অনুসন্ধানের পেছনের লড়াইয়ের পাশাপাশি এতে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের গল্প। একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উত্তেজনার আবহ, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।হেডলাইন

আট পর্বের এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানীসহ অনেকেই।

‘হেডলাইন’ ওয়েব সিরিজের মাধ্যমে তিন বছর পর অভিনয়ে ফিরলেন আফসান আরা বিন্দু। তাকে দেখা যাবে ‘আইরিন’ চরিত্রে। অন্যদিকে ‘দোলন’ চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবরিন।হেডলাইন

সিরিজটিতে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে দেখা যাবে ‘জহির’ নামের এক সাংবাদিকের চরিত্রে। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘জহির চরিত্রটির একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার চরম কঠিন মুহূর্তে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় (মাল্টিলেয়ারড) চরিত্র আমাকে সব সময়ই আকৃষ্ট করে।’

তিনি আরও বলেন, ‘শুধু চরিত্র নয়, “হেডলাইন”–এর গল্পটাও আমাকে ভীষণভাবে টেনেছে। গল্পের গতি, রহস্য এবং সমসাময়িক প্রেক্ষাপটে এটি নির্মিত হয়েছে।’

Share post:

Popular

More like this
Related

একদিন অক্ষর ছাপত মানুষ, আজ মানুষকে পড়ে অ্যালগরিদম

আজ ৬ সেপ্টেম্বর। বাংলা ভাষা ও বাঙালির চিন্তার মুক্তির...

নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ পর্যটকসহ নিহত ১৯

নেপালে একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাস নিয়ন্ত্রণ...

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় বাফুফে ও তিন সংগঠনের নিন্দা

দেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের...

কড়াইলে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের...