১৪ দলকে ইসির সংলাপে চায় না গণ অধিকার পরিষদ

Date:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি শরিক ১৪ দলের অন্যদের নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এ আহ্বান জানায়। 

সিইসির সঙ্গে দেখা করার পর রাশেদ খান সাংবাদিকদের বলেন, নিবন্ধনের দোহাই দিয়ে ১৪ দলকে নির্বাচন কমিশনের নির্বাচনী সংলাপে ডাকা উচিত হবে না। 

তিনি বলেন, জাতীয় পার্টি একটা মরা দল। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা আলোচনায় থাকতে নানা কথা বলছে। 

ইসিতে জমা দেওয়া লিখিত আবেদনে গণ অধিকার পরিষদ বলেছে, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু ওই সরকারের পতনের পরও ফ্যাসিবাদের আস্ফালন বন্ধ হয়নি। এক মাস ধরে আওয়ামী লীগ ও তাদের দোসররা নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত হয়েছে। 

আবেদনে দলটি আরও বলেছে, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, ১৪ দলের অন্যরাসহ যারা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, তাদের নির্বাচন কমিশনে কোনো সংলাপে না ডাকার অনুরোধ করছি।

Share post:

Popular

More like this
Related

‘বলিউডে সাম্প্রদায়িক কারণে কাজ হারাচ্ছি’: এ আর রহমানের মন্তব্য নিয়ে যে যা বললেন

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সম্প্রতি বিবিসিকে দেওয়া...

যুক্তরাষ্ট্রে পাঠানো হবে ভেনেজুয়েলার ৩-৫ কোটি ব্যারেল তেল

ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২০০ কোটি ডলারের অপরিশোধিত তেল...

অ্যাশেজের প্রথম দিনে পড়ল ১৯ উইকেট

অ্যাশেজের বহুল প্রতীক্ষিত আরেকটি অধ্যায় যেন প্রথম দিনেই দাঁড়িয়ে...

নির্বিচার মৎস্য আহরণে ছোট হয়ে যাচ্ছে দেশের ইলিশের গড় আকার

অতিরিক্ত মাছ ধরা, অবৈধ জালের ব্যবহার এবং জাটকা (ছোট...