২০ নতুন এসপিসহ ৬৪ জেলায় রদবদল, ওসিদের বদলিও লটারিতে

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের (এসপি) পুনর্বিন্যাস করেছে সরকার।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে অনুসারে, অন্তত ৪৪ জন বর্তমানে বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি পদ্ধতিতে এই রদবদল করা হয়। সে সময় প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন কৃষি মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জেলার আয়তন নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে তিনটি ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করা হয়েছে। এরপর লটারি করা হয়েছে।

নির্বাচনের আগে লটারির মাধ্যমেই বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল করা হবে বলেও এ সময় জানান তিনি।

Share post:

Popular

More like this
Related

লিভারপুলের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ

সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকারের জন্য মোহামেদ সালাহ তার ক্লাবের...

মামদানির শহরে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ

শিগগির মেয়র জোহরান মামদানির শহর নিউইয়র্ক সিটির সরকারি স্কুলে...

আবারও সম্পর্কের গল্পে জয়া, আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’

পর্দায় জয়া আহসানের আবির্ভাব মানেই নতুন কোনো চরিত্র, নতুন...

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে প্রয়োজন ৫৮৮ বিলিয়ন ডলার

রাশিয়ার চার বছরের আগ্রাসনে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইউক্রেনের...