‘আনন্দমেলা’র উপস্থাপনায় আফরান নিশো

Date:

ঈদ উপলক্ষে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বিটিভি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। ঈদের দিন রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

অনুষ্ঠানে খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা হাজির হবেন ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানটি নতুনভাবে নিয়ে। অন্যদিকে ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গানটি পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই গানের সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী এবং শাওন।

অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেছেন বর্ষীয়ান শিল্পী ফেরদৌস ওয়াহিদ। এ ছাড়া ‘কৃষ্ণচূড়া’ শিরোনামের একটি নতুন গান নিয়ে হাজির হবেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ন্যান্‌সি ও ইমরান।আনন্দমেলা

এবারের আনন্দমেলায় ‘রূপনগরের রাজকন্যা’ সেজে নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানের সঙ্গে নাচবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। পুরো নাচের পর্বটি পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

এ ছাড়া অনুষ্ঠানের নানা পর্বে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান, খায়রুল বাশার, কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, আবু হেনা রনি, ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া।

এবারের ‘আনন্দমেলা’ প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

Share post:

Popular

More like this
Related

এআই নিয়ন্ত্রণে ‘জরুরি’ পদক্ষেপ দরকার: স্যাম অল্টম্যান

দ্রুত বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে নিয়ন্ত্রণে আনতে বিশ্বকে...

দেম্বেলেই জিতলেন ফিফা ‘দ্য বেস্ট’

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে ক্যারিয়ারের সেরা সময়টা গত মৌসুমেই...

ঢাকায় প্রায় ৩০০ ভবন ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত: রাজউক চেয়ারম্যান

সাম্প্রতিক ভূমিকম্পের পর ঢাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০ ভবনকে...

রাষ্ট্র পরিচালনায় জনসংযোগ ঘাটতি: নীতির সঙ্গে বয়ানও কেন গুরুত্বপূর্ণ

সম্প্রতি অন্তত দুটি আলোচিত ঘটনায় সরকারের জনসংযোগ ও সংকটকালীন...