আবারও ছোটকাকু চরিত্রে আফজাল হোসেন

Date:

এবার ঈদেও ছোটপর্দায় আসছে জনপ্রিয় ‘ছোটকাকু’ সিরিজের নতুন নাটক। ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে এবারের নাটকের নাম ‘কিশোরগঞ্জে কিশোরদল’। বরাবরই মতো এবারও নামভূমিকায় অভিনয় করছেন আফজাল হোসেন।

আরিফ খানের পরিচালনায় ঢাকায় নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় করছেন আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, তানভীর হোসেন প্রবাল, উপমা, বিশাল প্রমুখ।

আফজাল হোসেন বলেন, ‘ছোটকাকু চরিত্রে অনেক দিন ধরে অভিনয় করছি। এক ধরনের ভালোলাগা জন্মে গেছে। এবার নতুন গল্প নিয়ে কাজ হচ্ছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

ঈদে চ্যানেল আইয়ের প্রচারিত হবে ‘কিশোরগঞ্জে কিশোরদল’।

নাটক ছাড়াও সম্প্রতি ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ নামের একটি টেলিফিল্মের শুটিং শেষ করেছেন আফজাল হোসেন। এর বাইরে নুহাশ হুমায়ূনের নতুন সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এও অভিনয় করছেন তিনি।

Share post:

Popular

More like this
Related

গ্রিনল্যান্ড ইস্যুর পর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চায় ইউরোপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগকে কেন্দ্র করে...

রাফিনহার জোড়া গোলে জিতল বার্সেলোনা

ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোলে শনিবার ওসাসুনার বিপক্ষে জিতেছে...

গ্যাস কূপ খনন ৪৮ ঘণ্টা বন্ধ

সারা দেশে ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম...

‘শিখা’ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—বাঙালি মুসলমানের জনপরিসরে যুক্তির খোঁজে

বাংলার ঢাকায় আজি হতে শতবর্ষ আগে ‘অজ্ঞান-তিমিরান্ধস্য’ মুসলিম বাঙালি...