ইরানের দক্ষিণে সামরিক মহড়া চালাচ্ছে বিপ্লবী গার্ড

Date:

ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা রেভল্যুশনারি গার্ড দেশের দক্ষিণে উপসাগরীয় এলাকায় মহড়া চালাচ্ছে।

আজ মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, মহড়াটি মূলত দক্ষিণ উপকূলকে কেন্দ্র করে হলেও ইরানের অন্যান্য অংশেও একইরকম মহড়া চলছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মহড়ায় ড্রোন, নৌযান, উভচর যান, স্থল থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও রকেট এবং আর্টিলারি ব্যবহার করা হচ্ছে।

এএফপি জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরান দুই দফা আলোচনা শেষ করার পর এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার আবারও আলোচনায় বসবে দুই দেশ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছেন।

এএফপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প সোমবার হুঁশিয়ারি দিয়েছে, চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানো হতে পারে।

গত সপ্তাহে ইরানের নৌবাহিনী উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীর আশপাশে আরেক দফা সামরিক মহড়া পরিচালনা করে।

Share post:

Popular

More like this
Related

বিশ্বকাপের নকআউট পর্বের আগে ফুয়াদ–মিলার ‘কাণ্ডারি চল’

ফিফা বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায় নকআউট পর্বকে সামনে রেখে...

ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে...

আওয়ামী লীগের সুবিধাভোগী লিডসের ব্যাংকআল্টিমাস নিয়ে টানাপোড়েন

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে অবসরপ্রাপ্ত ব্যাংকার মিজানুর রহমানকে...

আফ্রিকা কাপের মঞ্চে প্রত্যাশার ভারে চাপে মরক্কো

আফ্রিকার ফুটবল মানচিত্রে সবচেয়ে আলোচিত আসর আফ্রিকা কাপ অব...