ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সদর দপ্তর ধ্বংসের দাবি করল ইসরায়েল-যুক্তরাষ্ট্র

Date:

ইরানের সুপ্রশিক্ষিত সেনাদল আইআরজিসির (বিপ্লবী রক্ষীবাহিনী) সদর দপ্তর ধ্বংসের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ইসরায়েলও একই দাবি জানিয়েছে। 

আজ সোমবার বার্তা সংস্থা এএফপি ও যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের সরকার পরিবর্তনের উদ্দেশে পরিচালিত যুদ্ধের দ্বিতীয় দিনে তারা দেশটির শক্তিশালী বিপ্লবী রক্ষীবাহিনীর সদরদপ্তর ধ্বংস করেছে।  

মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক নাটকীয় বিবৃতিতে জানায়, ‘আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীটি আছে এবং আইআরজিসির কাছে এখন আর কোনো সদরদপ্তর নেই।’ 

‘ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) গত ৪৭ বছরে হাজারেরও বেশি মার্কিন সেনা হত্যা করেছে। গতকাল এক বড় আকারের মার্কিন হামলায় ওই সাপের মাথা কেটে ফেলা হয়েছে’, যোগ করে সেন্টকম। 

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করে একই দাবি জানায়। 

আইডিএফ জানায়, তারা ‘ইরানের সামরিক সদরদপ্তর ধ্বংস করেছে’। 

সেখানে ইরানের শাসকদের অনুগত সেনা উপস্থিত ছিল বলেও ইসরায়েলি সেনা দাবি করে। 

পৃথক হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপৌর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনা জানায়, বিপ্লবী রক্ষীবাহিনীর সদরদপ্তরের পাশাপাশি গোয়েন্দা বিভাগের সদরদপ্তর, আইআরজিসি বিমানবাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্র ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরসহ বেশ কিছু ‘নিয়ন্ত্রণকেন্দ্রে’ বড় ধরনের হামলা চালানো হয়েছে। 

বিবৃতিতে আইডিএফ আরও জানায়, তারা ‘ইরানের জঙ্গি শাসকের সামরিক অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।’

The Iranian Islamic Revolutionary Guard Corps (IRGC) killed more than 1,000 Americans over the past 47 years. Yesterday, a large-scale U.S. strike cut off the head of the snake. America has the most powerful military on earth, and the IRGC no longer has a headquarters. pic.twitter.com/WdpN7JBECr

— U.S. Central Command (@CENTCOM) March 1, 2026

Share post:

Popular

More like this
Related

১০০০ গোল নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো বললেন, ‘তাড়না এখনও তুঙ্গে’

ফুটবল নিয়ে তার আবেগ যে বিন্দুমাত্র কমেনি, তা আবারও...

কারাবন্দি হলমার্ক এমডি তানভীরের মৃত্যু

কারাবন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ...

আইসিটি প্রসিকিউটররা কি সাংবাদিকদের প্রশ্নকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করতে পারেন?

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যে পরিমাণ ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন,...

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকান

দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত...